বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরকীয়ায় জড়ানো মায়ের বিরুদ্ধে ছেলের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট হয়ে একপর্যায়ে স্বামী বেছে নেন আত্মহত্যার পথ। বাবার এমন মৃত্যুর জন্য মাসহ পাঁচ জনকে দায়ী করেন ছেলে। পরে বাবাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে থানায় মামলা করেন তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে। পরকীয়ায় জড়িয়ে পড়ে বাবাকে মারপিট করে আহত করার পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মায়ের বিরুদ্ধে এ মামলা করেন তিনি।

সূত্রে জানা যায়, উপজেলার মহিশুরা গ্রামের দিনমজুর আবু সাইদ প্রায় ২৫ বছর আগে একই গ্রামের গোলেনুর খাতুনকে বিয়ে করেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তাদের চার সন্তান রয়েছে। এ অবস্থায় গোলেনুর প্রায় এক বছর আগে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে পরকীয়ার জড়িয়ে পড়েন। বিষয়টি স্বামী আবু সাইদ জানতে পেরে স্ত্রীকে বিপথ থেকে ফেরানোর চেষ্টা করেন। আর এতেই স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন গোলেনুর।

বিষয়টি নিয়ে গত ২৯ মার্চ রাত ৩টার দিকে নিজেদের শয়ন কক্ষে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে গোলেনুর খাতুন তার ভাই, ভাবি, বোনের সহযোগিতায় আবু সাইদকে মারধর করেন। তাদের মারধরের পর এক পর্যায়ে আবু সাইদ উত্তেজিত হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

এ ঘটনায় নিহত আবু সাইদের ছেলে নুরনবী ইসলাম বাদী হয়ে ৮ এপ্রিল বগুড়া আদালতে মামলা দায়ের করেন। মামলায় গোলেনুর খাতুন, তার ভাই নজরুল ইসলাম ও ভাবি মালেকা খাতুনসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘আত্মহত্যার প্ররোচণায় অভিযোগে আদালতে দায়ের করা মামলাটি থানায় রেডর্কভুক্ত করা হয়েছে। এই মামলার আসাুমদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ