বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

মাহমুদ মাদানী অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী ভারতের পার্লামেন্ট নির্বাচনে জয় লাভ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিতে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদ ভুলে সব নাগরিকদের এক দৃষ্টিতে দেখার জন্য নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে মাওলানা মাহমুদ মাদানীর ওই চিঠি প্রকাশিত হয়।

জাতি ও ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হবে না, নির্বাচনে জয়ের পর মোদির এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে চিঠিতে বলা হয়, ‘আপনার সাম্প্রতিক বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি, সংখ্যালঘুদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করার পরিবর্তে তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যাপারে বিশেষ মনোযোগী হবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আপনার এ কথাগুলো বাস্তবায়িত হবে।’

ধর্মীয় উগ্রতার বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে মোদিকে মাওলানা মাদানী বলেন, ‘আমরা আশা করছি আপনি ভারতের মুসলমানদের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন। যাতে মুসলমানরা ভারতে শান্তিতে বাস করতে পারে। সাম্প্রদায়িক দাঙ্গা ও ধর্মীয় উগ্রতার কারণে মুসলমানরা ভীতসন্ত্রস্ত না হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ