মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নিউজিল্যান্ড হামলা: শহিদ পরিবারকে হজ করাবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: নিউজিল্যান্ডের মসজিদে শহীদ দুই পরিবারকে হজ করাবে সৌদি সেবা সংস্থা ‘রাবেতা আলম আল ইসলামি’। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শহীদ হওয়া দুটি পরিবারকে ঘর বানিয়ে দেয়ার পাশাপাশি হজ করানোর ঘোষণা করেছে সৌদি সেবা সংস্থা ‘মুসলিম ওয়ার্ল্ড লীগ’ বা (রাবেতা আলম আল ইসলামি)।

মুসলিম ওয়ার্ল্ড লীগ এর একজন মুখপাত্র বলেন, শহীদদের পরিবার ও আহতদের জন্য আমরা হজ ঘোষণা করেছি। সাথে সাথে শহীদদের সব পরিবারকে বাড়ি বানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক মাসহাব ইবান মিডিয়াকে বলেন, আমরা ক্রাইস্টচার্চ মুসলিম সম্প্রদায়ের মাঝে ঐক্য দেখতে চাই। এজন্য সবাইকে হজ করানো হবে।

তারা বলেন, হামলায় যারা আহত হয়েছেন। তাদেরকে আগামী আগস্ট মাসে হজ করানো হবে। তবে শারীরিক সমস্যার কারণে যারা এ বছর হজ করতে পারবেন না। আগামী বছর তাদেরকে হজ করানো হবে। আর আগামী আগস্ট মাসে শহীদ দু্ই পরিবারের জন্য ঘরও নির্মাণ সম্পন্ন হয়ে যাবে।

তিনি বলেন, হামলায় আহতদের একশো জনেরও বেশি মানুষকে এ বছর হজ পালন করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র: রোজনামা পাকিস্তান থেকে অনুবাদ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ