সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

হিন্দু রাজ্য থেকে এমপি হলেন ৬ মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দেশটির মুসলিম জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে পারেনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তবু ৩০৩ আসন পেয়ে ভূমিধস জয় ছিনিয়ে নিয়েছে নরেন্দ্র মোদীর দল। তাতে আশাহত হয়েছেন গোটা ভারতের মুসলিমরা। তবে অন্য এক খবরে আবার তারা আশায় বুক বাধছেন।

আর সে খবর হলো– লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে ৬ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। এসব প্রার্থী দিয়েছিল সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদল জোট। এ প্রদেশে বিজেপি থেকে মনোনয়ন পাওয়া কোনও মুসলিম প্রার্থী জয় পাননি।

বিজনেস স্ট্যান্ডার্ড-এর খবরে প্রকাশ, আগের নির্বাচনে এ রাজ্যে মুসলিমদের ভোট বিভক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এবার মুসলিমদের ভোট ব্যাপকহারে পেয়েছেন ওই ৬ জন প্রার্থী।

জয় পাওয়া ওই প্রার্থীরা হলেন উত্তর প্রদেশের গাজিপুর থেকে বহুজন সমাজবাদী পার্টির আফজাল আনসারি, রামপুর থেকে সমাজবাদী পার্টির আযম খান, মোরাদাবাদ থেকে সমাজবাদী পার্টির এস টি হাসান, সম্বল থেকে শফিকুর রাহমান বার্ক, শাহারানপুর থেকে বহুজন সমাজ পার্টির ফজলুর রহমান ও আমরোহা থেকে বহুজন সমাজ পার্টির দানিশ আলী।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ