ইফতেখার জামিল
ধর্মীয় পেশাজীবীতার মধ্যে শুধু ইমামতি বা মাদরাসার শিক্ষকতাই নয়, বিশ্ববিদ্যালয়য়ের মানবিক শাখার শিক্ষকতা, ওয়ায়েজ, বিচারক, আইনজীবী ( শুধু তার তর্কের কাজটা ধর্মীয় নয় ) বা ধর্মীয় বইয়ের লেখক, সবাই ধর্মীয় পেশাজীবীতায় অন্তর্ভুক্ত।
১) ধর্মীয় পেশাজীবীতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন। ধর্মীয় ও সামাজিকভাবে প্রশ্ন তুলার সুযোগ আছে। শ্রম ও উৎপাদনের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবচেয়ে পবিত্র। ধর্মীয় পেশাজীবীর চেয়েও অর্থনৈতিকভাবে দেখলেও দেখবেন, ধর্মীয় শ্রম উৎপাদনে বিশেষ কিছু যোগ করে না, তারচেয়ে বড় কথা, ধর্মকে বিনিময়ের মাধ্যম বানানোর সংশয়ও তৈরি হয়।
মুশকিল হচ্ছে, ইসলামি ইতিহাসের অভিজ্ঞতায় দেখা গেছে, অর্থনৈতিক সংস্থান ছাড়া ধর্মীয় চর্চায় ত্রুটি তৈরি হচ্ছে। ফলে যেসব ধারা একে অপছন্দনীয় মনে করতো, তারাও পরবর্তীতে এর অনুমতি দেন।
ইসলামি অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ধর্মীয় চর্চা অব্যাহত রাখার দায়িত্ব রাষ্ট্রের, সেখান থেকেই ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে পারিশ্রমিক নেবার প্রয়োজন ও প্রাসঙ্গিকতা নেই বলে একে সন্দেহের দৃষ্টিতে দেখা হয়েছে।
তবে রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতা ও পতনের পর সমাজ রাষ্ট্রের বিকল্প হিসেবে ধর্মীয় চর্চা জারি রাখার স্বার্থে পারিশ্রমিকের দায়িত্ব নিতে পারে, এ নিয়ে প্রায় সব তাত্ত্বিকের ঐক্যমত রয়েছে। ঐক্যমত বা প্রাসঙ্গিকতা সত্ত্বেও সংশয় থেকে যায়।
২) তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, ধর্মীয় পেশাজীবীতার মধ্যে শুধু ইমামতি বা মাদরাসার শিক্ষকতাই নয়, বিশ্ববিদ্যালয়য়ের মানবিক শাখার শিক্ষকতা, ওয়ায়েজ, বিচারক, আইনজীবী ( শুধু তার তর্কের কাজটা ধর্মীয় নয় ) বা ধর্মীয় বইয়ের লেখক, সবাই ধর্মীয় পেশাজীবীতায় অন্তর্ভুক্ত।
শুধু মাত্র শিল্প বা দক্ষতা মূলক শিক্ষকতা এর আওতার বাইরে। ইসলামের কাছে ধর্মের সংজ্ঞা অনেক প্রসারিত। নিছক ধর্মীয় ইবাদত বা টেক্সটের শিক্ষকতাতেই ধর্ম সীমিত নয়। মানবিক জ্ঞান, আইনচর্চা, বিচার বা ধর্মীয় লেখালেখি, এগুলো মৌলিকভাবে ধর্মীয় কাজের অন্তর্ভুক্ত।
ফলে একজন ইমামের বিষয়ে প্রশ্ন তুললে বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখার শিক্ষক বা আদালতের বিচারকের বিষয়েও প্রশ্ন তুলতে হবে। লেখক বিষয়েও প্রশ্ন তুলতে হবে। মুশকিল হচ্ছে, ধর্মের অর্থকে সেকুলার অর্থে গ্রহণ করে সেকুলার পরিমণ্ডলে সংযুক্ত থেকে ইমামতি বা শিক্ষকতা নিয়ে প্রশ্ন তুলাটা খুবই অমানবিক ও হাস্যকর।
দেখা যাচ্ছে, আপনি নিজে ঠিকই পুঁজিবাদী বà§