শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

লোকসভা নির্বাচনে ভরাডুবির ইঙ্গিত বিজেপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ব্যাপক ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে ভারতে চলমান লোকসভা নির্বাচনে। সম্প্রতি লোকসভা নির্বাচন নিয়ে করা ইন্ডিয়া টুডের একটি বুথ ফেরত জরিপে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আগের নির্বাচনের তুলনায় বিজেপি নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ভারতীয় নির্বাচনী আচরণবিধি অনুসারে, লোকসভার সাত ধাপের ভোট শেষ হওয়ার আগে এ ধরনের জরিপ প্রকাশ করা যাবে না।

তবে এটাকে পুরোপুরি ভুয়া বলে উল্লেখ করেছে ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেক নিউজ ওয়ার (এএফডব্লিউএ)। ইন্ডিয়া টুডে এখন পর্যন্ত কোনো বুথ ফেরত জরিপ প্রকাশ করেনি বলে দাবি করা হয়েছে।

ফাঁস হওয়া জরিপে দেখা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৭৭টি আসন পেয়েছে। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৪১ ও অন্যান্যরা পেয়েছে ২২৪টি আসন।

তবে জ্যেষ্ঠ টেলিভিশন সাংবাদিক ও সঞ্চালক রাজদ্বীপ সারদেসাই এটাকে পুরোপুরি ভুয়া খবর বলে দাবি করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো জরিপ হয়নি।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শাসনামলের ৫ বছর মেয়াদে প্রথমবারের মতো একটি সাংবাদ সম্মেলন করেছেন। তবে সেখানে তিনি কোনো প্রশ্নের জবাব দেননি। সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ