মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

গাজীপুরে আগুনে পুড়লো বাড়ির ৯ কক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সি‌টি করপোরেশনের কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় এক‌টি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির নয়টি কক্ষ পুড়ে গেছে।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার সা‌র্ভিসের স্টেশন অ‌ফিসার জাকা‌রিয়া জানান, রাতে কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় হা‌বিবুর রহমানের সে‌মিপাকা টিনশেড বাড়িতে আগুন লাগে। পরে তা মুহূর্তের মধ্যে ওই বাড়ির নয়টি কক্ষে ছ‌ড়িয়ে পড়ে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের দু’টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ওই বাড়ির নয়টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ