শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবদল নেতা আবুল কালাম (৩০) মারা গেছেন। নিহত আবুল কালাম উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর পূর্ব মুরাদপুর দেলিপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে মুরাদপুর এলাকায় আবুল কালামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। মধ্যরাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে আবুল কালামকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর পূর্ব মুরাদপুর দেলিপাড়ায় আরিফের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে নারীসহ ৬ জনকে আটক করেছে।

সীতাকুন্ড মডেল থানার এসআই মুহাম্মদ জাহিদ জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ