মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসলিম মিশনের উদ্যোগে ‘আর্তমানবতার সেবায় ইসলাম’ শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

কুরআন ও হাদিসের শিক্ষাদান এবং তা বাস্তবায়নের মাধ্যমে আল্লহর সন্তুষ্টি অর্জন করা এবং মানব সেবায় ব্রতী হয়ে সমাজের ইয়াতিম গরীব, দুস্থ, অসহায় মানুষের শান্তি ও সমৃদ্ধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত মুসলিম মিশন ফাউন্ডেশনের উদ্যোগে ‘আর্তমানবতার সেবায় ইসলাম’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল শনিবার (১৮ মে) খিলগাঁও মডেল স্কুল সংলগ্ন রদেভু রেস্টুরেন্টে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ভাংগা উপজেলার চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমান।

মুসলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মাওলানা সাইফুল ইসলাম ফরিদীর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এ,এস,পি আছির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহাজাহান হাওলাদার, খিলগাঁও থানা আওয়ামী লীগ নেতা ফরহাদ রেজা ভুইয়া।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলমগীর হাসান রাজু। আমন্ত্রীত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন, নিমতলী ফিউচার টাউনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ, তাফসিরুল কুরআন ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ