মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

ফিলিস্তিনের মুসলমানদের ইফতারে রোনালদোর ১৪ কোটি টাকা সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রিস্টিয়ানো রোনালদো ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মুসলমানদের ইফতারের জন্য দেড় মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৪ কোটি ২০ লাখ ২৪ হাজার টাকা) সহায়তা দিলেন।

শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। এ মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ ৩০ দিন রোজা রেখে থাকেন সারা বিশ্বের মুসলমান। যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার আর আগের মতো শান্তিতে রোজা রাখতে পারছে না ফিলিস্তিনের জনগণ। প্রতিনিয়ত তাদের ওপর হামলা করে যাচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ইসরায়েলের হামলায় বিপর্যস্ত গাজার অসহায় মুসলমানদের ইফতারির জন্য দেড় মিলিয়ন ইউরো দান করেছেন রোনালদো। ওই টাকায় গাজার মুসলমানদের ইফতারি করানো হচ্ছে।

জুভেন্টাসের এ তারকা ফরোয়ার্ডের এমন মহিমান্বিত কর্মে প্রশংসার ঝড় বইছে মুসলিম বিশ্বে। বিভিন্ন স্থানের মুসলমানরা সম্মান জানিয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা ফুটবলারকে। সূত্র: প্রেসটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ