সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঈদ উপলক্ষে চট্টগ্রামের যাত্রীরা পাচ্ছেন বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের যাত্রীরা যাতায়াতের জন্য পাচ্ছেন বিশেষ ট্রেন। ট্রেন দুটি চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রাম রুটে চলবে। সম্প্রতি রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৫ মে থেকে। এবার রেলওয়ের পূর্বাঞ্চল রুটে চাঁদপুর স্পেশাল-১ এবং চাঁদপুর স্পেশাল-২ নামে ট্রেন দুটি ২ জুন থেকে চট্টগ্রাম থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাতায়াত করবে। চট্টগ্রাম থেকে দুই বিশেষ ট্রেনের পাশাপাশি দেশের বিভিন্ন রুটে সংযুক্ত করা হয়েছে তিন জোড়া বিশেষ ট্রেন।

এসব বিশেষ ট্রেনগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল (ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা), মৈত্রী রেল দিয়ে খুলনা স্পেশাল (খুলনা-ঢাকা-খুলনা), ঈশ্বরদী স্পেশাল (ঢাকা-ঈশ্বরদী-ঢাকা), লালমনিরহাট ঈদ স্পেশাল (লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট), শোলাকিয়া স্পেশাল-১ (ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব) শোলাকিয়া স্পেশাল-২ (ময়মনসিংহ-কিশোরগঞ্জ, ময়মনসিংহ)।

ঈদের পাঁচদিন পূর্ব থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্ত:নগর ট্রেন সমূহের কোনো ডে অব থাকবে না। ঈদ পরবর্তীতে ডে অব কার্যকর হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ