মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

আফগানিস্তানে ভুলে পুলিশের ওপর বিমান হামলায় নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহর কাছাকাছি একটি এলাকায় ভুল করে পুলিশের ওপর বিমান হামলায় ১৭ পুলিশ প্রাণ হারিয়েছে। হেলমান্দের প্রাদেশিক পরিষদের স্পিকার আতাউল্লাহ আফগান এ খবর নিশ্চিত করেছেন।

আতাউল্লাহ আফগান বলেন, তালেবানের বিরুদ্ধে অভিযানের সময় ভুল করে পুলিশের ওপর বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই সিনিয়র পুলিশ কর্মকর্তাও আছেন।

তবে তালেবানের ওপর কারা এ হামলা চালিয়েছে; আফগান বাহিনী নাকি মার্কিন সেনারা, তা নিশ্চিত করেনি প্রাদেশিক সরকার। উল্লেখ্য, আফগানিস্তানে সাধারণত মার্কিন সেনারাই বিমান হামলা চালিয়ে থাকে।

হেলমান্দের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন জানান, আমেরিকা যখন কাতারে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা করছে তখন এই হামলা হলো। এ হামলার অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। বিমান হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ