মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

রোহিঙ্গা ইস্যুতে চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গা সংকট সমাধানে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো।

বৃহস্পতিবার ( ১৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকে চীনা রাষ্ট্রদূত এ প্রতিশ্রুতি দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রাখাইনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট তুলে ধরে চীনের শক্ত ভূমিকা নেয়ার জন্য আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও জানান, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে। আর উগ্রবাদী গোষ্ঠীও এই সংকটের সুযোগ নিতে পারে।

চীনা রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। চীন এ সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করছে।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ