মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে কুরিয়ার সার্ভিসের কন্টেইনার ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলের দিকে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের শহরের পানিছত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম হাফেজ আমির হামজা (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার গৈলাযান এলাকার পানজু আলীর ছেলে। মাদারীপুর শহরের একটি বিদ্যালয়ে তিনি কর্মরত ছিলেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মুহা. সিরাজুল ইসলাম জানান, মাদারীপুর থেকে কুরিয়ার সার্ভিসের কন্টেইনার একটি ট্রাক শরিয়তপুর যাচ্ছিল। পথিমধ্যে শহরের পানিছত্র এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এ সময় চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া কন্টেইনার ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ