মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

পশ্চিমবঙ্গে আলিম পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে মাবিয়া পারভীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গ মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষায় ৭৯৬ পেয়ে রাজ্যে অষ্টম স্থান ও মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করলো উত্তর ২৪ পরগনার মধ্যামগ্রাম পৌরসভার অন্তর্গত হুমাইপুর নুরুন্নবী সিনিয়র মাদরাসা ছাত্রী মাবিয়া পারভীন।

আজ বৃহস্পতিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদরাসা বোর্ডের হাইমাদরাসা, আলিম ও ফাজিল পরিক্ষার ফলাফল। আলিম (মাধ্যমিক) পরিক্ষায় উল্লেখযোগ্য ফল করে বাজিমাত করলো উত্তর ২৪ পরগনার ছাত্ররা। উল্লেখ্য প্রথম ১০ এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম স্থান অধিকার করে।

মাবিয়ার এই সাফল্যের কথা জানার সাথে সাথে তার পিতা, মাতা ও পরিবারে যেন খুশির জোয়ার। এদিকে মাবিয়া পারভিনের ফলাফলে মাদরাসার শিক্ষক শিক্ষীকারাও খুশি হোন।

মাবিয়া পারভীন খুবই মেধাবী ছাত্রী। তার পিতা মুজিবর রহমান পেশায় ছোট্ট ব্যবাসায়ী। সে তিন ভাই বোনের মধ্যে বড়ো। ছোট্ট বেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করে।

বিজ্ঞানের শিক্ষক মেহেদী হাসান বলেন, ‘মাবিয়া ছোট্ট বেলা থেকেই খুবই মেধাবী। আমরা তার সাফল্যে খুবই খুশী। তার ভবিষ্যতের সাফল্য কামনা করি।’

এদিকে মাবিয়ার সাফল্যে উচ্ছাস প্রকাশ করে বলে, ‘আমি সাফল্যে খুবই আনন্দিত, আমি আমার এই সাফল্যকে আমার পিতামাতা ও শিক্ষক শিক্ষীকাদের উৎসর্গ করতে চাই।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ