মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

'জঙ্গি লক্ষণ' বলে প্রচারিত বিজ্ঞাপনটি আমাদের নয়: পীযূষ বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত জঙ্গি সনাক্তকরণ সংক্রান্ত বিজ্ঞাপনটির সঙ্গে ‘সম্প্রীতি বাংলাদেশ’- এর কোন সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।

আজ (১৬ মে) গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বাবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিব ড. মামুন আল মাহতাব-এর পক্ষ থেকে এ দাবি করা হয়।

এছাড়াও আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস 'গাহি সাম্যের গান' স্লোগানে সম্প্রতি বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনেও এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে, ২০১৯ তারিখে দেশের বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় জঙ্গি সনাক্তকরণ সম্পর্কিত একটি বিজ্ঞাপন প্রচারিত হয়। বিজ্ঞাপনের নীচে লেখা ছিল ‘প্রচারে সম্প্রীতি বাংলাদেশ। এই বিজ্ঞাপনটি প্রচারের সঙ্গে কোন পর্যায়েই আমাদের সংগঠন সম্প্রীতি বাংলাদেশ’ এর কোন সংশ্লিষ্টতা নেই।

No photo description available.

বিজ্ঞপ্তিতে আরও বলা হয, ‘সম্প্রীতি বাংলাদেশ’ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সংগঠন। প্রচারিত বিজ্ঞাপনটি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত এবং অনাকাক্ষিত।

উল্লেখ্য, দাড়ি রাখা, টাখনুর ওপর কাপড় পরা ‘জঙ্গি লক্ষণ’ বলে প্রচারিত ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের সংগঠনটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপরই বিভিন্ন ইসলামী সংগঠন তাদের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ