শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে পণ্যবাহী ভারী যান চলবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য ঈদুল ফিতরের আগে ও পরে সাত দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানসহ ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি ও পচনশীল পণ্যবাহী গাড়ি এর আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (১৬ মে) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা জানিয়েছেন। এর আগে প্রতিমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেছেন, ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।

খালিদ মাহমুদ বলেন, আসন্ন ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা ৩০ এপ্রিল একটি সভা করেছি। সভায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআরটিএ, বিআইডব্লিউউটিএসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ নৌপরিবহন শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় একটি সমন্বয় কমিটি করে দেয়া হয়েছে। আমরা যে সিন্ধান্ত নিয়েছি তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সে বিষয়ে কমিটি সারাক্ষণ মিনিটরিং করবে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ