মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

শ্রীলঙ্কার মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ওআইসির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

মঙ্গলবার (১৪ মে) সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে এক টুইট বার্তায় জানায়, তারা গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

টুইট বার্তায় ওআইসি বলেছে, দেশেটির মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শ্রীলঙ্কার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেখানে সহিংসতা, উগ্রবাদ ও ঘৃণার বিস্তার ঠেকাতে এবং সম্প্রদায়ের মধ্যে যে অবিশ্বাস আছে তা দূর করার আহ্বান জানাচ্ছি।

কলম্বোয় চার্চে ও হোটেলে চালানো সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে ওআইসি জানায়, সন্ত্রাসী হামলার পর শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর হামলা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটছে। এমনকি মসজিদও ভাঙচুর করা হয়েছে। মুসলমানদের বাড়িঘর, দোকানপাটসহ সম্পদ নষ্ট করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ