মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

মুসলিম বিরোধী দাঙ্গা রুখতে সব কিছু করবে শ্রীলংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকায় চলমান মুসলমান-বিরোধী দাঙ্গার পরিপ্রেক্ষিতে জারিকৃত কারফিউ সত্ত্বেও সোমবার সেখানকার মসজিদ ও দোকানে হামলা থামানো যায়নি। এদিন এক মুসলমান ব্যক্তি হত্যার শিকারও হয়েছেন বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কঠোর হুশিয়ারি দিয়েছে শ্রীলংকা সরকার। বলা হয়েছে, দাঙ্গা রুখতে প্রয়োজনে সব কিছু করবে সরকার।

বিবিসি ও এএফপির বরাতে জানা যায়, দেশটিতে চলমান মুসলমান-বিরোধী সংঘাত থামানোর অঙ্গীকারের কথা জানাতে গিয়ে সোমবার দেশটির প্রেসিডেন্টের একজন মুখপাত্র এবং পুলিশপ্রধান এমন আভাস দিয়েছেন। এদিকে, সংঘাতকবলিত এলাকায় সেনা ও পুলিশি টহল জোরালো করা হয়েছে।

পাশাপাশি প্রাথমিকভাবে তিন জেলায় এবং পরে দেশজুড়ে কারফিউ জারি করে দেশটির সরকার। তা সত্ত্বেও সহিংসতা থামানো যায়নি। মুসলমান-বিরোধী সহিংসতায় শ্রীলংকাজুড়ে জারি থাকা রাতভর কারফিউ আংশিক প্রত্যাহার করা হয়েছে। তবে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত উত্তর-পশ্চিম প্রদেশে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। এক টেলিভিশন ভাষণে সে দেশের পুলিশপ্রধান চন্দনা বিক্রমারত্নে সতর্ক করেছেন, 'সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দাঙ্গাবাজদের প্রতিহত করা হবে'।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ