মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

পাপুয়া নিউ গিনিতে ৭.৫ মাত্রা ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। তবে শক্তিশালী ওই ভূমিকম্পটির পর এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ওই ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল পাপুয়া নিউ গিনির পূর্ব নিউ ব্রিটেনের কোকোপো শহরের ৪৮ কিলোমিটার (প্রায় ৩০ মাইল) উত্তর-পূর্বে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনি। ইউএসজিএস জানিয়েছিল, ওই ভূমিকম্পটির কেন্দ্র ছিল বুলোলো শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। এটির গভীরতা ছিল ১২৭ কিলোমিটার।

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনি রিং অব ফায়ারে অবস্থিত। এর ফলে এই অঞ্চলে প্রায় ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ