মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

শ্রীলঙ্কায় কারফিউ ভেঙে মুসলিমবিরোধী দাঙ্গা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় কারফিউ ভেঙে মুসলিমবিরোধী দাঙ্গা অব্যাহত রয়েছে। এতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, নিহত মুসলিম একজন সাধারণ কাঠমিস্ত্রি ছিলেন। খবর এএফপির।

গতকাল সোমবার (১৩ মে) ৪৫ বছর বয়সী ওই মুসলিম কাঠমিস্ত্রী তার নিজের কারখানায় কাজ করতে থাকলে একদল দাঙ্গাবাজ ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে।

এদিকে দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দেশটিতে বিরাজমান খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের দাঙ্গায় এটিই প্রথম প্রাণহানির ঘটনা।

গত এপ্রিল মাসে সে দেশের গির্জা ও হোটেলে হামলার পর থেকেই খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত রবিবার (১২ মে) এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেখানে পুনরায় মুসলিমবিরোধী দাঙ্গা শুরু হয়েছে।

এ ঘটনায় গতকাল সোমবার পুলিশ দেশজুড়ে ছয় ঘণ্টার কারফিউ জারি করেছে। তবে জারিকৃত কারফিউ ভেঙেই সেখানে সহিংস তাণ্ডব চালানো হচ্ছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

এর আগে ইস্টার সানডে’র দিনে দেশটির ৩টি গির্জা ও কয়েকটি হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ