বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

রমজানের সমর্থনে ক্রাইস্টচার্চের মুসলিমদের পাশে জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রমজানের সমর্থনে ক্রাইস্টচার্চের মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন।

আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১ টায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব। এসময় তিনি ক্ষতিগ্রস্ত মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, আমি পবিত্র রমজানের সমর্থনে ক্রাইস্টচার্চের মুসলিমদের পাশে দাঁড়াতে চাই। খবর এএফপি’র।

এসময় তিনি আরো বলেন, অনলাইনে ঘৃণামূলক কথা ‘দাবানলের মতো’ ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে জাতিসংঘ এই সংকট সমাধানের নেতৃত্ব দিবে।

গত ১৫ মার্চ একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর গুলিতে যে দুটি মসজিদে ৫১ জন নিহত হয়। নূর মসজিদ তার একটি। হামলাকারী ফেসবুকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করে।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘আমি জানি যে দুঃখ, কষ্ট, বেদনা দূর করার মতো কোন সান্ত্বনা বাক্য নেই। তবে আপনাদের প্রতি আমার ভালবাসা, সম্পূর্ণ শ্রদ্ধা জানাতেই আমি এখানে এসেছি।’

জাতিসংঘ মহাসচিব আরো বলেন, ‘অনলাইন বা অফলাইন কোথাও ঘৃণামূলক বাক্যের কোন স্থান নেই।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ