মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

দুঃস্থ ও বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে-শায়েখ সালেহ হামিদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের দুঃস্থ ও বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সারাদেশে বহুমুখী সেবা কার্যক্রম চালু করতে হবে। তাহলে দেশের দরিদ্র মানুষের কল্যাণ সাধিত হবে বলে মন্তব্য করেছেন গরীব এন্ড ইয়াতীম ট্রাষ্ট ফাউন্ডেশন (জিটিএফ) এর চেয়ারম্যান শায়খ সালেহ আহমাদ হামিদী।

গত রোববার (১২ মে) রাজধানীর শাহবাগ এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি সমাজসেবার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, গরীব এন্ড ইয়াতীম ট্রাষ্ট ফাউন্ডেশন (জিটিএফ) সারা দেশে বিভিন্ন শ্রেণীর মানুষের সেবায় বহুমুখী কাজ করে যাচ্ছে। এর মাঝে রয়েছে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রিকসা ও ভ্যান প্রদান, গৃহহীনদের ঘর নির্মাণসহ বহুমুখী সেবামূলক কাজ।

সেবামূলক কাজের অংশ হিসেবে শ্যামলী, মিরপুর-১০, মহাখালী, ফার্মগেট, যাত্রাবাড়ী ও কাওরান বাজার এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিরতণ করা হয়েছে।

ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনায় রয়েছেন, সংস্থার ভাইস চেয়ারম্যান মুফতী মুহাম্মাদ হাসান, জয়েন্ট সেক্রেটারী মুফতী মুঈনুল ইসলাম, কাউন্সিল মেম্বার মুফতী শারাফাত হুসাইন ও সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী মাওলানা শাফীসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ