মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

ঈদে জাল নোট প্রতিরোধে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদকে সামনে রেখে নোট জাল কারবারিরা সক্রিয় হয়ে উঠে। দেশের বিভিন্ন স্থানে অপতৎপরতা চালায়  নোট জাল চক্রটি। প্রতিবারের মতো এবারও নোট জাল চক্রের প্রতিরোধে আসল নোট চেনার নির্দেশনা দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সতর্ক করার অংশ হিসেবে সচেতনতা বাড়াতে ৫৬টি বাণিজ্যিক ব্যাংককে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের জাল ও অচল নোট প্রতিরোধ ও পর্যালোচনা কোষ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

গতকাল রোববার (১২ মে) প্রকাশিত ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উৎসবের প্রাক্কালে নোট জাল চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে পবিত্র রমজান উপলক্ষে নোট জাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র ব্যাংকের সব শাখা এবং রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন করতে হবে।

রমজান মাসজুড়ে জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা এ ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ