বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

এবার শ্রীলঙ্কায় মসজিদে হামলা, কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে শুরু হওয়া বিতর্কের জের ধরে এবার শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিমদের দোকানপাটে হামলা করেছে স্থানীয় লোকজন।

গতকাল রবিবার দেশটির পশ্চিম উপকূলীয় শহর চিলাওতে এই হামলা চালানো হয়। এ সময় এক ব্যক্তিকে বেধড়ক মারধরও করা হয়েছে। এ ঘটনার পর সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। খবর রয়টার্সের।

চার সপ্তাহ আগে দেশটির চারটি বিলাসবহুল হোটেল ও তিনটি চার্চে বোমা হামলায় ২৫০ জনের বেশি লোক নিহত হন। এ ঘটনার পর থেকেই সেখানকার মুসলমানরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।

দেশটির পুলিশের মুখপাত্র রাবন গুনাসেকারা বলেন, উত্তেজনা কমিয়ে আনতে চিলাওয়া এলাকায় আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

জানা গেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট থেকে এ হামলার সূত্রপাত। সেখানে দেখা গেছে, এক ব্যক্তি সিংহলিজ ভাষায় মুসলমানদের পরিহাস করে লিখেছেন, ‘তোদের এখন কান্না করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

জবাবে হাসমার হামিদ নামে একজন মুসলিম লিখেছেন, ‘বেশি হেসো না, একদিন তোমাদেরও কাঁদতে হবে।’ স্থানীয়রা জানিয়েছেন, পরে পুলিশ তাকে আটক করেছে।

এদিকে নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসলমান বলেন, পরবর্তীতে লোকজন তিনটি মসজিদ ও মুসলমানদের দোকানপাটে হামলা করেছে। এতে একটি মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিনে কলম্বোর তিনটি গীর্জা ও বিলাসবহুল তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলা হয়। এই হামলায় ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ