বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

শিরক থেকে মুক্ত থাকতে চার কুল পড়তে রাসুলের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম

চারকুল মানে চারটি সুরা। সুরা কাফিরুন, ইখলাস, ফালাক এবং নাস। এ সুরাগুলোর পাঠে জীবনে চলার পথে সুস্থতা ও নিরাপদ থাকতে অনেক উপকারে আসে। আল্লাহর রাসুল সা. এর কয়েকটি হাদিস দ্বারা প্রমাণিত।

হযরত উরওয়া বিন নাউফেল তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সা. তাকে জিজ্ঞাসা করেন, কেন এসেছো? তিনি বললেন, এজন্য এসেছি, যাতে আপনি আমাকে কিছু শিক্ষা দিন, যা আমি শোয়ার সময় পড়তে পারি।

রাসূল সা. ইরশাদ করলেন, যখন তুমি বিছানায় যাবে, তখন ‘কুল ইয়াআয়্যুহাল কাফিরূন’ পড়বে। তারপর এটি শেষ করে শুইবে। কেননা, এটি শিরক থেকে মুক্ত করে। (আলআদাব লিইবনে আবী শাইবা, হাদিস নং-২৪৩, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নং-২৬৫২৮, সুনানে কুবরা লিননাসায়ী, হাদিস নং-১০৫৬৯)
.
হযরত আয়শা রা. থেকে বর্ণিত। প্রতি রাতে রাসূল সা. যখন বিছানায় আসতেন, তখন দুই তালুকে একত্র করতেন। তারপর তাতে ফুঁ দিতেন। পড়তেন “কুল হুয়াল্লাহু আহাদ” এবং “কুল আউজু বিরাব্বিল ফালাক” ও “কুল আউজু বিরাব্বিন নাছ”। তারপর শরীরের যতটুকু অংশ সম্ভব মুছে দিতেন। শুরু করতেন মাথা ও চেহারা ও শরীরের সামনের অংশ থেকে। এভাবে তিনবার করতেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-২৪৮৫৩, সহিহ বুখারি, হাদিস নং-৫০১৭)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ