বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রামে মাদকের আখড়া পুড়িয়ে দিল জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাদক ও জুয়ার আখড়া এবং এক ইয়াবা ব্যবসায়ীর মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদক বিক্রেতাদের জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসী একত্রিত হন। এ সময় উত্তেজিত জনতা ইয়াবা ব্যবসায়ী মোরশেদকে গণধোলাই দেয়।

এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে মাদকের আখড়া ছেড়ে অন্য জুয়াড়ি ও মাদকসেবীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর উপস্থিতিতে তরুণরা ওই জুয়া ও মাদকের আসরের আস্তানা ভেঙে আগুন ধরিয়ে দেয়। এ সময় এক ইয়াবা ব্যবসায়ীর মোটরসাইকেলও পুড়িয়ে দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ