বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

উটপাখির মাংস দিয়ে করাচির ৫০০ রোজাদারকে সেহরি করালো দাতব্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান উপলক্ষে পাকিস্তানের করাচি শহরে দরিদ্র মুসলিমদের সেহরিতে উটপাখির মাংস খাওয়াচ্ছে জাফরিয়া ডিজেস্টার ম্যানেজমেন্ট সেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থা। উটপাখির মাংসের মূল্য অনেক, যা মধ্যবিত্তের ক্রয়সীমারও বাইরে। আর তা উচ্চ পুষ্টিগুন সম্পন্নও বটে; যা দেহে অনেক শক্তির যোগান দেয়।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার সেহরির সময় কমপক্ষে ৫০০ জনের জন্য উটপাখির মাংস পরিবেশন করে সংস্থাটি।

এ বিষয়ে মুহাম্মদ হুসাইন নামের এক ভ্যানচালক বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আমি কখনো উটপাখির মাংস খাইনি। এটা এতই স্বাস্থ্যকর ছিল যে, আমার মনে হচ্ছে আগামী দুইদিন কিছুই খাওয়া লাগবে না।’

এ বিষয়ে জাফরিয়া ডিজেস্টার ম্যানেজমেন্ট সেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর আব্বাসী বলেন, গত বছরের মতো এ বছরেও দরিদ্রদের মধ্যে এই খাবার পরিবেশন করা হয়েছে। এখানে ধনীরাও আর্থিক সহায়তা করেছেন। খাবারগুলো মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতারও বাইরে।

আব্বাসী আরও জানান, এবারের রমজানে উটপাখির মাংসের পাশাপাশি হরিণের মাংস ও অন্য দামি খাবার দরিদ্রদের খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ