শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রমজানে শত্রুদের প্রতিও আমরা আন্তরিকতা দেখাব: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, মাহে রমজানের শিক্ষা থেকে উপকৃত হয়ে রহমত ও মাগফিরাতের মাসে নিজেদের নতুন করে ঢেলে সাজাতে হবে। নিজেকে বদলাতে হবে।

মুসলমানদের রক্ত ঝরানো ইসরায়েল, সিরিয়ার আসাদ বাহিনী, মিসরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ সিসি এবং পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধেও আমরা এ মাসে আন্তরিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করব।

গতকাল মঙ্গলবার তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় কমিটির বৈঠকে এরদোগান এসব কথা বলেন।

দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বক্তৃতায় এরদোগান বলেন, রমজান আমাদের পরস্পরের প্রতি সহমর্মী হতে শেখায়। সব ধরনের অসৎ কাজ, জুলুম ও পাশবিক কাজ থেকে নিজেকে ফিরিযে এনে উন্নত চরিত্র ও নৈতিক বলে বলিয়ান হওয়ার অপূর্ব সুযোগ রয়েছে এ মাসে। আমরা যদি এ মাসকে যথাযথভাবে কাজে লাগাতে পারি, তা হলে এটি হবে আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

সে সময় তুর্কি প্রেসিডেন্ট রমজান মাসে তুরস্কসহ মুসলিম উম্মাহর সফলতা কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ