শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রমজানে ফুটপাতে হকার বসবে না: মেয়র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসে অফিস সময়ে ঢাকার কোনো ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে অফিস সময় শেষে মতিঝিল এলাকায় হকাররা বসতে পারবেন বলে জানান তিনি।

আজ সোমবার (৬ মে) নগর ভবনে রমজান উপলক্ষে আইন-শৃঙ্খলাবাহিনীর মতবিনিময় সভা শেষে মেয়র জানান, যানবাহন ও পথচারী চলাচল স্বাভাবিক রাখতেই ফুটপাতে কাউকে বসতে দেওয়া হবে না।

হকারদের জন্য ১১টি হলিডে মার্কেট করে দেওয়া হয়েছে। শুক্রবার ও শনিবার আমাদের হকার ভাইয়েরা সেখানে ব্যবসা করতে পারবেন। আর মতিঝিল এলাকায় অফিস সময়ের পর সীমিত সংখ্যক জায়গায় ফুটপাতে হকাররা বসতে পারবেন। কিন্তু কোনোভাবেই অফিস চলাকালীন সময়ে ফুটপাতের কোথাও বসা যাবে না।

মেয়র বলেন, ‘রমজানে যানজট পরিস্থিতি ঠিক রাখা, ফুটপাত দখলমুক্ত রাখা, জলাবদ্ধতা এসব বিষয় নিয়ে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে।’

রমজানে ইফতারের আগে মানুষ যেন ঘরে ফিরতে পারেন, যানজট যেন সহনীয় রাখা যায় সেসব বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বেশকিছু সুপারিশ এসেছে যেগুলো বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা বাস্তবায়ন করব।

ফুটপাত হকার উচ্ছেদ করা, কিছু জায়গায় সড়ক সংস্কারের কথা তারা আমাদের বলেছেন। আমরা আমাদের করনীয় ঠিক করেছি যেটা আগামীকাল থেকে বাস্তবায়ন শুরু হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ