মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরে আবা‌সিক হোটেল থেকে ই‌ন্নি আক্তার নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাত ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রুবেল নামে এক যুবকসহ ওই হোটেলের ম্যানেজার ও বয়কে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শিবচরে উৎসব চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড আবাসিক হোটেলের তৃতীয় তলার একটি কক্ষ সকালে স্বামী- স্ত্রী পরিচয়ে ভাড়া নেয় দুইজন। এরপর রাত ৮ টার দিকে ওই হোটেলের একই কক্ষ থেকে ইন্নি নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

হোটেলের সিসিটিভির ফুটেজ দেখে রুবেল নামে একজনকে কাঠালবাড়ী ফেরিঘাট থেকে আটক করা হয়। এছাড়াও হোটেলের ম্যানেজার ও বয়কে আটক করা হয়েছে।

ইন্নি আক্তার শিবচর পৌর শহরের স্বাস্থ্য কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। সে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের বানিয়ারচর গ্রামের মৃত ইলিয়াস মৃধার মেয়ে।

আটক রুবেল খান কাঠালবাড়ী ইউনিয়নের মৃত তোতা খানের ছেলে।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিক ধারণা হচ্ছে- মেয়েটিকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ব্যপারে সিসিটিভির ফুটেজ দেখে চেহারা শনাক্ত করে রুবেল নামে একজনসহ আরও দুইজনকে আটক করেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার কাজ চলছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ