মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মোকাব্বিরকে বড় পদ দিলেন ডা. কামাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়ায় শোকজপ্রাপ্ত এমপি মোকাব্বির খানকে গণফোরামের নতুন কমিটিতে সভাপতি পরিষদের সদস্য করা হয়েছে।

রোববার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন দলের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী। মোকাব্বির ছাড়াও সভাপতি পরিষদে রয়েছে এ এইচ এম খালেকুজ্জামান, অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট আব্দুল আজিজ, মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মেজর জেনারেল আ ম সা আ আমিন।

সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপি’র এমপিরা শপথ নেওয়ায় পরিবর্তিত পরিস্থিতি মোকাব্বির খানকে করা শোকজ প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে দলীয় কমিটি ঘোষণার পর গণফোরামের নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া মোকা‌ব্বির খান প্রস‌ঙ্গে ব‌লেন, কারণ দর্শা‌নোর নো‌টি‌শের জবা‌বে আমরা সন্তুষ্ট। এজন্য তি‌নি ক‌মি‌টি‌তে র‌য়ে‌ছেন।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার দুইদিন পর গত ৪ এপ্রিল মোকাব্বির খান দলের সভাপতি ড. কামালের সঙ্গে দেখা করতে তার মতিঝিলের চেম্বারে যান। ওই সময় ড. কামাল হোসেন তার পিএসসহ কয়েকজনকে বলেন, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও।

ড. কামাল আরও বলেছিলেন, মোকাব্বির, আপনার সঙ্গে কোনো কথা নেই, আপনি আমাদের নাম ইউজ (ব্যবহার) করে সংসদে গেছেন, আমাদের ছোট করেছেন, ব্ল্যাকমেইল করেছেন। আপনি চলে যান।

জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতাকে জোটের শরিক বিএনপি ‘জাতীয় বেঈমান’ও বলেছিল। শপথ নেয়ার পরে গণফোরাম থেকে মোকাব্বিরকে শোকজ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ