মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

‘মাহে রমজানে সকল প্রকার গর্হিত কাজ থেকে বিরত থাকুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বাণীতে আজ রোববার পীর সাহেব চরমোনাই বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান সমাগত। রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস। সহানুভূতির মাস। এ মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সবস্তরের মুসলমানকে এগিয়ে আসতে হবে।

রমজানের পরিবেশ বজায় রাখার জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের মধ্যে রাখতে হবে। গরীব, অসহায় ও মেহনতি মানুষ যেনো অর্ধাহারে ও অনাহারে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শ্রমিকের শ্রম কমিয়ে দিয়ে পুরাপুরি মজুরি প্রদান করা সকলের কর্তব্য। পবিত্র রমজান উপলক্ষে সকলকে মারামারি, হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, এ মাসে আল্লাহ্ তা’য়ালা পবিত্র গ্রন্থ আল-কোরআন নাজিল করে মানুষকে পথ প্রদর্শণ করেছেন। রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে এবং সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার আল্লাহর ভয় অর্জন করার চেষ্টা করতে হবে।

পীর সাহেব চরমোনাই রমজানের পবিত্রতা রক্ষা এবং সকল প্রকার গর্হিত কাজ হতে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

তিনি মজুতদারী, মুনাফাখোরী, কালোবাজারী ব্যবসায়ীরা যাতে করতে না পারে সেজন্য সরকারকে সর্তক থাকার আহ্বান জানান।
পীর সাহেব চরমোনাই আরো বলেন, টেলিভিশন ও সিনেমায় সকল প্রকার অশ্লীল ছবি প্রদর্শন বন্ধ রাখতে হবে। রজমানে নিত্যপণ্যের মূল্য সহনশীল এবং তারাবীহ ও সেহরির সময় বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখতে সরকারকে আন্তরিকভাবে কাজ করতে আহবান জানান।

তিনি আরো বলেন, শুধু উপবাস থাকাই রমজানের সাফল্যের শর্ত নয়, বরং উপবাসের সাথে যাবতীয় পাপ কাজ যেমন- মিথ্যা কথা বলা, গীবত করা, চোগলখোরী, অতি মুনাফাখোরী, কালোবাজারী, ঘূষ-দূর্নীতি, প্রতারণা ও প্রবঞ্চণার মতো ইসলাম বিরোধী কাজ থেকে বিরত না থাকলে রমজানের ফল পাওয়া যাবে না। পীর সাহেব চরমোনাই রমজানের পবিত্রতা বজায় রাখার জন্যে জনগণের প্রতি আহবান জানান।

ইসলামী আন্দোলনের দেশব্যাপী স্বাগত মিছিল অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে গতকাল ও আজ সারাদেশে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ