মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

নারায়ণগঞ্জে হাত-পা বেঁধে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহত বৃদ্ধার নাম আমেনা বিবি। শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।

নিহত আমেনা বিবি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির উলুকান্দী পূর্বপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি তার বাবার বাড়িতে থাকতেন বলে জানা গেছে। রোববার সকালে খবর পেয়ে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃঞ্চ কর্মকার জানান, উলুকান্দী এলাকায় মাঠের মধ্যে একটি বাড়িতে একাই থাকতেন আমেনা বিবি। তবে মাঝেমধ্যে বিভিন্ন এলাকা থেকে লোকজন ওই বাড়িতে আসা-যাওয়া করতেন।

তিনি আরো বলেন, শনিবার রাতের কোনো এক সময় কে বা কারা তার হাত পা বেঁধে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে বৃদ্ধার পোড়া মরদেহ উদ্ধার করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ