মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

আফগানিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় একটি পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে তালিবানরা। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের অন্তত ২০ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বাঘলান প্রাদেশিক কাউন্সিলের সদস্য আসাদুল্লাহ শাহবাজ বলেন, ‘রবিবার (৫ মে) স্থানীয় সময় সকালে পুল-এ-খুমেরির শহরের সেই পুলিশ স্টেশনে আচমকা একটি বোমা বিস্ফোরণ ঘচে। মূলত এর পরই তারা গুলি চালাতে চালাতে পুলিশ সদর দপ্তরটির ভেতরে প্রবেশ করে।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা তখন পালটা গুলি চালালে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের শুরু হয়। যা এখনও অব্যাহত আছে। পরবর্তীতে বিস্ফোরণ স্থল থেকে অন্তত ২0 জনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের মধ্যে অনেকের অবস্থাই বেশ আশঙ্কা জনক।’

এদিকে স্বাধীনতাকামী তালিবানের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়েছে বলে জানা যায়। সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘বেশ কিছুদিন যাবত তালিবান যোদ্ধারা আফগান বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। মূলত এর অংশ হিসেবে আজকের এই হামলাটি চালানো হলো।’

সূত্র : রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ