মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

ফণীর প্রভাবে পটুয়াখালীতে মোটরসাইকেল চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর কুয়াকাটার মনসাতলী এলাকায় তীব্র বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে আহত মোটরসাইকেল চালক হাবিবুর রহমান মুসুল্লী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান।

নিহত হাবিব পৌর সভার ১নং ওয়ার্ডের ওরকা পল্লীর বাসিন্দা হারুন মুসুল্লীর ছেলে।

এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ফণীর প্রভাবে তীব্র গতির দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে আহত হাবিব শুক্রবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা যান।

কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসের তীব্রতায় একটি রেইট্রি’র ডাল ভেঙে পড়ে হাবিবসহ তার যাত্রীরা আহত হয়।

এর মধ্যে গুরুতর আহত হাবিবকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নেয়ার পর তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে ভর্তি করার পর তার মৃত্যু হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ