মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

ফখরুলের আসনে উপনির্বাচন জুলাইয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য শূন্য হওয়া বগুড়া-৬ আসনে জুলাইয়ের শেষ দিকে উপনির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ইসি সূত্র। এ উপনির্বাচনে জুনে তফসিল ঘোষণা করবে ইসি।

সংবিধান অনুযায়ী, শূন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসাবে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে আসনটিতে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, আগামী সপ্তাহ থেকেই পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এ জন্য জুলাইয়ের আগে বগুড়া-৬ আসনে উপনির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঈদের পরে জুনের মাঝামাঝিতে বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল হতে পারে এবং জুলাইয়ের শেষ দিকে নির্বাচন হতে পারে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে জয়ী হলেও তিনি শপথ না নেয়ায় আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ