বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

আইএসবধূ শামীমা বাংলাদেশের সমস্যা নয়: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইএসবধূ শামীমা বেগম বাংলাদেশের সমস্যা নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম আইটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শামীমার ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নেয়ার পর এখন তাকে বাংলাদেশে পাঠানো হলে সন্ত্রাসবাদের কারণে তার ফাঁসি হতে পারে।

আইটিভি নিউজের নিরাপত্তা সম্পাদক রোহিত কাচরোকে আব্দুল মোমেন বলেন, শামীমাকে নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। সে বাংলাদেশের নাগরিক নয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে (শামীমা) কখনও বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেনি। তার জন্ম ইংল্যান্ডে হয়েছে এবং তার মা ব্রিটিশ। যদি সন্ত্রাসবাদের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার সাজা মৃত্যুদণ্ড। এবং অন্য কিছু নয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আইন অনুযায়ী তাকে জেলে ঢোকানো হবে এবং তাকে ফাঁসিতে ঝোলানো হবে। এদিকে আব্দুল মোমেনের এই বক্তব্যের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ব্রিটিশ সরকার।

সন্ত্রাসবাদের ক্ষেত্রে বাংলাদেশের ‘জিরো টলারেন্সের’ কথা পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সব সন্ত্রাসীদের নির্মূলের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি মডেল।’ সন্ত্রাসবাদের বিস্তার রোধে ‘অন্য সব দেশকে বাংলাদেশ সহায়তা’ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ