বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

২৪ ইরানি ক্রু উদ্ধার করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোহিত সাগরের জেদ্দা উপকূলে ইরানি একটি তেল ট্যাংকারে ইঞ্জিন বিভ্রাট দেখা দেয়। এ সময় ট্যাংকটির সহায়তায় এগিয়ে যায় সৌদি আরব।

বৃহস্পতিবার দেশটির বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়েছে, ইরানের কাছ থেকে তাদের তেল ট্যাংকার উদ্ধারে সহযোগিতা চেয়ে অনুরোধ এসেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা ইসলামিক বন্দর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে নৌযান হ্যাপিনেস-১ এবং তার ২৬ ক্রু সদস্যকে পাওয়া গেছে। উদ্ধার হওয়া ২৬ ক্রু সদস্যের মধ্যে দুই জন বাংলাদেশি।

সৌদি কোস্ট গার্ড মুখপাত্র জানিয়েছে, তাদের উদ্ধারে জাতিসংঘে ইরানি প্রতিনিধি দলের চার্জ ডি’ অ্যাফেয়ার্সের কাছ থেকে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি দলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ এসেছিল।

খবরে বলা হয়েছে, ক্রুদের উদ্ধারে সব ধরনের পূর্ব সতর্কতা অবলম্বন করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় যাতে পারিপার্শ্বিক কোনো ক্ষতি না হয়, সেদিকেও নজর দেয়া হয়েছে। তবে ইরানি ওই ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছিটকে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ