মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আজ সন্ধ্যায় সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরাতে যাবার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাগরার প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।

গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। ১০ জন নিহত হওয়ার খবর সাকরা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়।

গাড়িতে থাকা আরো ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন আছেন। ২ জন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

মৃত ১০ জনের নাম ঠিকানা এখনও নিশ্চিত করতে পারেনি হাসপাতাল। এদের মধ্যে কয়েকজন নতুন লোকও ছিলেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ