সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আজ ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, বাগেরহাটে তিনজন, যশোরে একজন ও লক্ষ্মীপুরে একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ মে) ভোরে ও বুধবার (১ মে) রাতে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩২ জন।

রাজশাহী জেলার বাঘা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় হেলপার হানিফ ও যাত্রী মনোয়ারা। নিহত অন্য নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

অপর দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামপাল হাইওয়ে থানার ওসি রবউল ইসলাম জানান, নিহত তিনজনই পুরুষ।

যশোর জেলার শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো দু’জন। গতকাল বুধবার (১ মে) রাত ৯টার দিকে শার্শা উপজেলার গোড়পাড়া-শিকারপুর সড়কের লক্ষণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী উপজেলার শিকারপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন-শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে মনিরুল ইসলাম (১৭) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসিব উদ্দিন (১৮)।

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (২ মে) সকালে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে ট্রাক চালকের ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ