রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

মসজিদুল হারামে এবার তারাবিহ ও তাহাজ্জুদ পড়াবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানাতে মক্কা-মদিনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে হারামইন কর্তৃপক্ষ। মসজিদুল হারাম ও মসজিদে নববিকে তারাবির নামাজ আদায় করার উপযোগী, সুন্দর, পরিপাটি ও সুগোছালো করে সাজানোর জন্য হারামাইন শরিফাইন কমিটিকে সৌদি সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ বছরের মাহে রমজানে মক্কার পবিত্র হারাম শরিফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছয়জন ইমামকে প্রতিদিন তারাবি ও শেষ দশরাতে তাহাজ্জুদের নামাজে ইমামতি করার দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট রুটিন মাফিক তারা পালাক্রমে তাদের এ দায়িত্ব পালন করবেন।

শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস, শায়খ ড. সাউদ আশ-শুরাইম, শায়খ ড. আবদুল্লাহ আল-জুহানি, শায়খ ড. ইয়াসির আদ-দাওসারি, শায়খ ড. বান্দার বালিলাহ,শায়খ ড. মাহের আল-মুয়াইকালি।

প্রসঙ্গত রমজানের প্রথম তারাবি শুরু হবে শায়খ সাউদ আশ-শুরাইমের তেলাওয়াতে। বিতিরের নামাজে প্রথম দুয়ায়ে কুনুত পড়বেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস। পবিত্র লাইলাতুল কদর ও রমজানের ২৯ তম রাতে খতমে কুরআনের দোয়াও পরিচালনা করবেন শায়খ আবদুর রহমান সুদাইস।

উল্লেখ্য, লাইভ চ্যানেলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মুমিন-মুসলমানও প্রতিনিয়ত তাদের সুললিত কন্ঠে পবিত্র কুরআনের তেলাওয়াত শুনতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ