শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভারতে বোরকা নিষিদ্ধের দাবি শিব সেনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপত্তার দোহাই দিয়ে বোরকা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বর্তমান ক্ষমতাসীন বিজেপি শরিক ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল শিব সেনা।

দলীয় মুখপত্র ‘সামানা’ পত্রিকার সম্পাদকীয়তে মুম্বাইভিত্তিক শিবসেনা লিখেছে, শ্রীলঙ্কার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাদের শিব সেনার প্রশ্ন, 'রাবণের লঙ্কায় বোরকা নিষিদ্ধ হয়েছে। এখন রামের অযোধ্যায় তা কবে নিষিদ্ধ হবে?

তারা উল্লেখ করেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রিটেনে মুখ ঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। তাহলে ভারতে নয় কেন?

কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটি মতে, ইসলামের সঙ্গে নারীদের বোরকা পরার কোনো সম্পর্ক নেই। শুধু আরবদের ঐতিহ্য অনুসরণ করেই মুসলিম নারীরা বোরকা পরেন। আর আরব নারীরা সূর্যের তাপ থেকে নিজেদের রক্ষা করতে বাইরে বের হওয়ার সময় বোরকা পরে শরীর ঢাকতেন।

এদিকে বোরকা নিষিদ্ধকে নাগরিক অধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন মুসলিম নেতারা। শিব সেনার এ দাবি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে লোকসভা নির্বাচনের মধ্যে নতুন বিতর্ক উসকে দিয়েছে। ভারতের ১৩ কোটি জনসংখ্যার মধ্যে ১৪ শতাংশ মুসলমান।

এর আগে শ্রীলঙ্কা সরকার ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের জেরে দেশটিতে মুখ ঢাকা কোনো পোশাক পরা যাবে না বলে গত রোববার এক নির্দেশ জারি করেছেন প্রেসিডেন্ট মাইথ্রিপলা সিরিসেনা।

সূত্র: রয়টার্স

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ