রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ মে) সকাল ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই পুরুষ বলে জানা গেছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার অভ্যন্তরীণ একটি সড়ক দিয়ে যাত্রীবাহী মাহেন্দ্র অসাবধানতাবশত খুলনা-মোংলা মহাসড়কে ওঠার সময়ে মোংলাগামী অপর একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাহেদ্রটি দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যান।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ