রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

যশোরে প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিশুকে ধর্ষণ-হয়রানির অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর শহরের খড়কী এলাকার আমিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষিকা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টার দিকে শিশুদের অভিভাবকসহ স্থানীয় লোকজন এলাকায় বিক্ষোভ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীকে গ্রেফতার করা হবে জানালে পরিস্থিতি শান্ত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসি আরা বেগম ও সভাপতি কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫ শিক্ষার্থী গত ২৮ এপ্রিল পরীক্ষায় অংশ না নেয়ায় তারা পরবর্তীতে তাদের সাথে কথা বলে যৌন হয়রানির বিষয়টি জানতে পারেন। ঘটনার সত্যতা জানতে আজ মেয়েদের ও তাদের অভিভাবকদের ও আমিনুরকে স্কুলে ডেকে পাঠানো হয়। কয়েকটি মেয়ে ঘটনার বর্ণনা দিয়েছে। তাদের ধর্ষণ করা হয়েছে এবং একটি মেয়ে রক্ষা পেতে গাছে উঠে যায় বলে জানায়। এরপর খবর পেয়ে বিদ্যালয়ে পুলিশ আসে এবং মেয়েদের থানায় নিয়ে যায়।

তারা আরো বলেন, বিষয়টি ইতিমধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তারা অবহিত করেছেন। এছাড়া এ ঘটনায় অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা জানান, বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার তিন সন্তানের জনক আমিনুর স্কুল ফেরত মেয়েদের চকলেট ও ফল খাবার প্রলোভন দিয়ে একটি বাগানে নিয়ে যৌন নিপীড়ন চালাতো।

এদিকে বিক্ষোভে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুদের অভিভাবকরা জানান, খড়কী দক্ষিণপাড়া পীরবাড়ি এলাকার আব্দুল হালিমের ছেলে আমিনুর তিন সন্তানের জনক এবং লম্পট প্রকৃতির। সে মাওলানা শাহ আব্দুল করিম (রা.) খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিশুকে পর্যায়ক্রমে ধর্ষণ করেছে। ওই স্কুলের দ্বিতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এসব শিশুকে চকলেট, আম ও ক্যাটবেরিসহ নানা ধরনের খাবারের লোভ দেখিয়ে সে এই অপকর্ম করে আসছিল।

এদিকে ৫ শিশুকে থানায় নিয়ে যাবার পর তাদের ও অভিভাবকদের বক্তব্য গ্রহণ করে পুলিশ। এরপর যৌন নিপীড়নের শিকার প্রতিবন্ধী শিশুটির বোন রেশমাকে বাদী করে মামলা গ্রহণ করে পুলিশ।

যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, ইতিমধ্যে মামলা নেয়া হয়েছে এবং প্রধান অভিযুক্ত আমিনুরকে আটকে সবধরণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রয়োজনে নির্যাতনের শিকার শিশুদের ডাক্তারি পরীক্ষাও করানো হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ