রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

পরীক্ষায় নকলের দায়ে ঢাবির অর্ধশত শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেমিস্টার পরীক্ষায় নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনট ভবনে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একই সঙ্গে সিন্ডিকেট বাংলাদেশ মেডিকেল কলেজের চার শিক্ষকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষায় নকল করার অভিযোগে ৫২ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।

অন্যদিকে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীকে ফেল করানোর জন্য টেবুলেশন শিটে কম নম্বর দেয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেলের চার শিক্ষককে দুই থেকে তিন বছরের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। দুটি বিষয়ই সিন্ডিকেটের সভায় চূড়ান্তভাবে অনুমোদন হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের তারিখও নির্ধারণ করা হয় বলে জানান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

তিনি বলেন, সিন্ডিকেট সভায় ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এবারের সমাবর্তনে স্পিকার হিসেবে থাকবেন জাপানের নাগরিক ও পদার্থ বিজ্ঞানে ২০১৫ সালের নোবেল বিজয়ী অধ্যাপক তাকাআকি কাজিতা’।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ