রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

চুয়াডাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় কারারক্ষী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রনগর হাফেজিয়া মাদরাসার অদূরে মাঠের বাঁশবাগান থেকে হাত-পা বাঁধা ও অজ্ঞান অবস্থায় মিলন হাসান (৩২) নামে এক কারারক্ষীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১ মে) সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কারারক্ষী মিলন হাসান উপজেলার কুড়লগাছি গ্রামের মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর ছেলে এবং যশোর জেলা কারাগারের কারারক্ষী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন মিলন। গত ২৮ এপ্রিল তার ছুটি শেষ হয়ে যাওয়ায় বাড়ি থেকে কর্মস্থল যশোরের উদ্দ্যেশে রওনা হন। পথিমধ্যে গলাইদড়ি ব্রিজ এলাকা থেকে নিখোঁজ হন মিলন।

আজ সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রুদ্রনগর মাদরাসার অদূরে বাঁশবাগানে হাত-পা বাঁধা অবস্থায় মিলন হাসানকে দেখে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো দ্বন্দের কারণে তাকে তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কারারক্ষী মিলনের সৎ ভাই হাসমত আলী, ভাগ্নে মানিক ও নাঈমকে আটক করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ