শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

উত্তরায় এটিএম বুথে বোমাসদৃশ বস্তু উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ঢাকার উত্তরা রাজউক কলেজের পাশের একটি এটিএম বুথ এ বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে খবর পেয়ে সেই স্থানে পৌছায় পুলিশের বোমা ডিজপোজাল ইউনিট। তারা বোমা নিস্ক্রিয়করণে কাজ শুরু করেছে।

ঘটনাস্থলে বোমা ডিস্পোজাল ইউনিট, রাস্তায় ব্যারিকেড, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় উত্তরা প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

উত্তরা থানার ডিউটি অফিসার এসআই তাজউদ্দিন বলেন, আতঙ্কের কিছু নেই। এটি কোনো বোম ছিল না। প্রেসার মেশিনের (রক্তচাপ মাপার যন্ত্র) ঘড়ি নিয়ে এরসঙ্গে তার পেঁচিয়ে সেটিকে ওষুধের বাক্সে বসিয়ে টেপ দিয়ে লাগানো হয়েছে। দেখতে একেবারে টাইম বোমের মতন।

এ বিষয়ে পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (ডিসি) নাবিদ কামাল বলেন, একটি ওষুধের বাক্সের মধ্যে ঘড়ির মতো টাইমার লাগানো ছিল। টাইমার দেখে বোমা সাদৃশ্য মনে হলেও বাক্সটি খুলে কিছু ওষুধ পাওয়া গেছে। কেউ রসিকতা বা আতঙ্ক ছড়াতে এ কাজটি করে থাকতে পারে। তবে এমন কাজ একেবারেই অনুচিত। বিষয়টি খতিয়ে দেখা হবে বরে তিনি জানান।

এর আগে সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানে পুলিশের ওপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই ট্রাফিক ও এক কমিউনিটি পুলিশ আহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ