রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

বিজ্ঞান-প্রযুক্তিতে সম্পর্ক উন্নয়নে সম্মত বাংলাদেশ-ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজ্ঞান-গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইরান। শিক্ষামন্ত্রী দিপু মনি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে তাতে সম্মতি দেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।

আজ মঙ্গলবার রাজধানী তেহরানে সোরেনা সাত্তারির সঙ্গে বৈঠক করেন ডা. দিপু মনি। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, বৈঠকে দিপু মনি বলেন, গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ করে মৌলিক বিজ্ঞানে ব্যাপক উন্নতি করেছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। শিক্ষা ও বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতায় কোনো নিষেধাজ্ঞাই বাধা সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশও বিজ্ঞান-প্রযুক্তি বিশেষ করে বায়োটেকনোলজিতে উন্নতি করেছে। বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

ইরানের ভাইস-প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। বাংলাদেশের সঙ্গেও ইরান সহযোগিতা বাড়াতে চায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ