রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

বাংলাদেশের দিকে এগুচ্ছে ‘ফনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘ফনি’। গত ২৭ এপ্রিল সৃষ্ট হওয়া ঝড়টি গত তিন দিনে বাংলাদেশের দিকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার এগিয়েছে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ঝড়টি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৫৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। যদিও প্রথম দিন অর্থাৎ ২৭ এপ্রিল এর অবস্থান ছিল ১ হাজার ৯৩৫ কিলোমিটার দক্ষিণে।

একইভাবে ২৭ এপ্রিল কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ঝড়টি ১ হাজার ৮৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। তবে সোমবার (২৯ এপ্রিল) ঝড়টি এগিয়ে এসে ১ হাজার ৫১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এদিকে মোংলা সমুদ্রবন্দর থেকে ঝড়টি ১ হাজার ৯২৫ কিলোমিটার দক্ষিণে ছিল। তবে আজ ১ হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণে আছে। পায়রা সমুদ্র বন্দর থেকে ঝড়টি ১ হাজার ৮৮০ কিলোমিটার দক্ষিণে থাকলেও আজ এটি এগিয়ে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, এখনো শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী দুই-এক দিনের মধ্যে প্রকৃত অবস্থান বোঝা যাবে। তবে একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর-পূর্ব দিকে বাক নিয়ে উপকূল বরাবর হয়ে উপকূলীয় এলাকাগুলোর দিকে ঝড়টি যেতে পারে।

ঝড়ের গতিবেগের বিষয়ে তিনি বলেন, ঝড়ের গতিবেগ এখনও এত বেশি না। ঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। এমনিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে আপডাউন করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ